ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর এলাকায় গৃহবধূ বকুল বেগমকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরও একজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আজাদ নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ মে) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতে এ রায় দেন ভোলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে দুলারহাট থানাধীন মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর ৯ নম্বর ওয়ার্ডে বাসার সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা তাঁর বড় বোন মুকুল বেগমও হামলার শিকার হন।
এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত এ মামলার রায় দেন।
চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে