
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতবাড়িয়া গ্রামে চুরির ঘটনায় সিরাজ (৪৫) নামের এক ব্যক্তিকে আটকের পর বিপাকে পড়েছেন এলাকাবাসী। আটক করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেছেন চুরিতে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী। মামলা থেকে বাঁচতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ওই এলাকায় বেশ কিছুদিন ধরে গ্রামের লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ২টার দিকে ওই গ্রামের একটি ঘরে চুরি করতে গেলে পাহারা দেওয়া ব্যক্তিরা সিরাজকে ধরে ফেলেন। তিনি স্থানীয়ভাবে চোর সিরাজ ওরফে সিরাজ বাহিনীর লিডার হিসেবে পরিচিত।
ওই দিন ধরা পড়ার পর সিরাজকে গাছে বেঁধে পিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে ‘আর চুরি করবেন না’ মর্মে মুচলেকা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে সিরাজের স্ত্রী বিবি মরিয়ম (৩২) বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এ ঘটনায় আজ বুধবার (২৮ জানুয়ারি) সাতবাড়িয়ার রাস্তার মোড়ে মানববন্ধন করেন গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ‘সিরাজ এলাকার চিহ্নিত চোর। সে একাধিকবার চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে। ওই সময় আর চুরি করবে না—এই মর্মে স্থানীয়দের কাছে স্ট্যাম্পে মুচলেকা দিয়েছে তিন থেকে চারবার, কিন্তু ফায়দা হয়নি, বরং ওর চুরি ধরলে উল্টো হুমকি দেয় মামলা দেওয়ার। আমরা রাতে ঘুমাতে পারি না আর এখন গ্রেপ্তারের ভয়ে বাড়িতে থাকতে পারছি না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের এই চোরের হাত থেকে রক্ষা করেন।’
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে