
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমানের কাছে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান।
এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
গোলাম নবী আলমগীরের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাছেত আজকের পত্রিকাকে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ অনুরোধে দলের ভোলা জেলা কমিটির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
ভোলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম রহমান বলেন, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর আজ বিকেলে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের প্রার্থিতা বাতিল হয়।
বর্তমানে আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী ভোটের মাঠে রয়েছেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে