ভোলার তজুমদ্দিনে ২৪ ঘণ্টার ব্যবধানে এক বাক্প্রতিবন্ধী শিশু এবং এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার (১৪ জুন) রাতে প্রতিবন্ধী শিশুর মা এবং অপর ঘটনার ভিকটিম বাদী হয়ে তজুমদ্দিন থানায় পৃথক দুটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে ১৫ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটির মামা বেড়ানোর কথা বলে তাঁর ভ্যানে করে নিজ বাড়িতে নিয়ে যান। পরিবারের লোকজন তখন অন্যত্র ছিল। এই ফাঁকে বাক্ ও মানসিক প্রতিবন্ধী ভাগনিকে ধর্ষণ করেন তিনি। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে।
অপর ঘটনায়, এক যুগলকে আটকে রেখে নারীকে ধর্ষণ করেন দুজন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ রোববার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, উভয় ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা হয়েছে। ভিকটিমদের চিকিৎসার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নারীকে আটকে ধর্ষণের ঘটনায় বেল্লাল (৩৫), মো. সোহেল (২৪) ও আ. রহমান সুমন (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে