
ভোলার চরফ্যাশনে ইনজেকশন দিয়ে অচেতন করে এক কলেজছাত্রীকে অপহরণের মামলায় হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের কুয়াকাটার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় ৮ মে ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেন।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই যুবককে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে চরফ্যাশন চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা সালাউদ্দিন মেম্বারের ছেলে জাবেদ (২৫), সালাউদ্দিন মেম্বার (৫৫), ইউসুফের ছেলে মেহেদী হাসান (২৬) ও সিরাজ বেপারীর ছেলে হাসনাইন (২১)।
এজাহার ও পারিবারিক সূত্র বলেছে, অপহৃত কলেজছাত্রী উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে জাবেদ নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবার তাঁকে সতর্ক করলেও তিনি থামেননি। পরে অভিযুক্ত জাবেদের পরিবার কলেজছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয় অভিযুক্তরা।
অভিযোগে আরও বলা হয়, ৬ মে দুপুর ২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে জাবেদ ও তাঁর সহযোগীরা একটি মাইক্রোবাসে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নেয়। পরে তাকে ইনজেকশন দিয়ে অচেতন করে কুয়াকাটায় নিয়ে যান তাঁরা।
ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে কুয়াকাটা নিয়ে যাওয়া হয়। পরে সে কৌশলে অপহরণকারীদের ফোন থেকে আমাদের বিষয়টি জানায়। এরপর আমরা চরফ্যাশন থানায় মামলা করি। পরে পুলিশ কুয়াকাটার একটি হোটেল থেকে মেয়েকে উদ্ধার করে। আমি জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে