
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৬ জুন) রাত ৮টায় উপজেলা সদরের হাজিরহাটে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নবনির্বাচিত যুবদলের সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়নের সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
সমাবেশে নেতা-কর্মীরা ‘তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত’, ‘তারেক রহমানকে শুভেচ্ছা-অভিনন্দন’ এবং ‘মুন্না-নয়ন পরিষদ, সবার সেরা পরিষদ’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, ভোলা জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন মোল্লা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে