ভোলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কে জাহান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমির হোসেন ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি একই এলাকার হাসপাতাল রোডের মৃত মহসিন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের কে জাহান মার্কেটের কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ নম্বর কক্ষটি বুকিং নেন আমির হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে আমিরের কোনো সাড়াশব্দ পায়নি কেউ। পরে রাত সাড়ে ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষ তাঁর রুমের দরজা বন্ধ এবং ভেতরে অন্ধকার দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ সদর মডেল থানায় খবর দেয়। পুলিশ এসে রুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায় পুলিশ। সুরতহাল রিপোর্টে মরদেহের কোনো অংশে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কী কারণে এই মৃত্যু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে