
ভোলার বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর চর শরীফিয়ারে এ ঘটনা ঘটে।
আহত চাষিদের অভিযোগ, গংগাপুর ইউনিয়নের সাদ্দাম, রেজাউল, নুর ইসলাম, ইমন, হেলালসহ ১৫-২০ জন এই হামলা চালান। তাঁরা কয়েক দফায় তরমুজচাষিদের কাছ থেকে চাঁদা আদায় করেন। আবার চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হামলা চলান। এ সময় চাষিদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁরা।
হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আবুল কালাম। তিনি জানান, চাঁদা দিতে না পারায় গতকাল রাতে সাদ্দাম, রেজাউলসহ ১৫ থেকে ২০ জন হামলা চালিয়ে পাঁচ চাষিকে আহত করেন। এ সময় তাঁদের কাছ থেকে তরমুজ বিক্রির ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলায় আহত আরও দুই চাষি ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

তরমুজচাষি আব্দুল মান্নান, কবির হোসেনসহ বেশ কয়েকজন অভিযোগ তুলে বলেন, ‘আমরা চরের ১০০ একর জমিতে তরমুজ চাষ করেছি। আমাদের খেতের তরমুজপ্রতি চাঁদা দিতে বলা হয়। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র এই চাঁদা দাবি করছে। আমরা এতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। এ সময় কৃষকদের কাছ থেকে টাকাপয়সার পাশাপাশি ১০-১২টি মোবাইল ফোনও ছিনিয়ে নেন হামলাকারীরা। আমাদের বাড়ি চরফ্যাশনসহ বিভিন্ন জেলায়। যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা স্থানীয় বাসিন্দা। এ জন্য তাঁদের কিছু বলতে পারছি না। বিভিন্ন সময়ে আমরা তাঁদের হামলার শিকার হচ্ছি।’

এ বিষয়ে জানতে সরেজমিনে গেলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে