
ভোলা সদরের ইলিশা-১ গ্যাসকূপের তৃতীয় স্তরে গ্যাসের মজুত পরীক্ষা আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, যা প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। গ্যাসক্ষেত্রে ২২০ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাস মজুত রয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, এই কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।
আলমগীর আরও বলেন, কূপের তৃতীয় স্তরে যাওয়ার পর আগুন প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্যাসের ডিএসটি পরীক্ষা শেষে এই মজুতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও কূপ খনন করলে আরও মজুত পাওয়া যাবে বলেও জানান তিনি। সোমবার দিন-রাত আগুন জ্বালানো হবে। এরপর বন্ধ করে ২৪ ঘণ্টা পর ফের আগুন জ্বালানো হবে।
গত ২৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেন তাঁরা। রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম এই উত্তোলনকাজ শুরু করে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে আবিষ্কৃত শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে এই গ্যাসক্ষেত্রের দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। ভোলায় বড় ধরনের মজুত আবিষ্কৃত হওয়ায় এবং ত্রিমাত্রিক ভূকম্পন জরিপে আরও গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা আছে বলে ধারণা করছে বাপেক্স।
ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে দুটি গ্যাসক্ষেত্রে মোট ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে ১.৭ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৬ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে