ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার একদিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে শরিয়তপুরের নুরিয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়ার স্ত্রী জয়গুন বিবি আজকের পত্রিকাকে বলেন, মজনু মিয়া মারা যাওয়ার পর তার ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এই দায়িত্ব পালন করছেন।
সুরেশ্বর দরবার পীরের মুরিদ রাশেদুল ইসলাম বাবু জানান, ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন। তাই সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে আমাদের নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা শিহাব উদ্দিন এই জামাতে ইমামতি করবেন।
রাশেদুল ইসলাম আরও জানান, একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গ্রামগুলোর মধ্যে রয়েছে–ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম; লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় তিন হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।
সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, ‘আটক এসব চাল সরকারি কর্মসূচির সিলযুক্ত বস্তায় পাওয়া গেছে। কয়েকটি গুদামে আনুমানিক ৭০০-৮০০ বস্তা বা তারও বেশি চাল রয়েছে। পুলিশ আসার আগেই গুদামের মালিকেরা পালিয়ে গেছেন। আপাতত এসব চাল পুলিশি পাহারায় ও স্থানীয় গণ্যমান্য...
১০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে গরুর মাংসের দাম বেশি রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল বাজারে এই অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।
১৫ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এবারের ঈদে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে কোনো...
১ ঘণ্টা আগে
খুলনা থেকে চুরি হওয়া বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকার ধানমন্ডি মডেল থানার টোরো কার ওয়াশ প্রতিষ্ঠান থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে