
ভোলার তজুমদ্দিন উপজেলায় যুবদলের কর্মী ও তাঁর স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত যুবদলের কর্মী মো. মোশারফকে (২৬) বাঁচাতে গেলে তাঁর স্ত্রী মুক্তা বেগমকেও (২০) মারধর করে গুরুতর আহত করেন হামলাকারীরা।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মোশারফ অভিযোগ করেন, গতকাল শুক্রবার বিকেলে বিএনপির মিছিলে যাওয়ার পথে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শরীফ হাওলাদার, অলি হাওলাদার, ফারুক, কাঞ্চন, সাদু, রিফাত ও জান্টু তাঁর ওপর অতর্কিত হামলা চালান। বিএনপির দুর্দিনে ঢাকায় আন্দোলন-সংগ্রামে তিনি অংশ নেন বলেও জানান মোশারফ।
মোশারফ বলেন, ‘আমার স্ত্রীকে শুক্রবার রাতে ভোলা হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আজ রাত ১০টার দিকে চোখের অপারেশন হবে।’ এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, উপজেলা বিএনপি ও জেলা বিএনপির নেতা-কর্মীদের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন মোশারফ।
জানতে চাইলে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। জমি নিয়ে বিরোধের জেরে মোশারফের সঙ্গে কাঞ্চনের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। আমি ঘটনা জানার পর মোশারফকে তজুমদ্দিন হাসপাতালে দেখতে গিয়েছি।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমার নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়।’
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, মূলত জমি নিয়ে বিরোধে মোশারফের সঙ্গে কাঞ্চনের সংঘর্ষ হয়। এতে উভয়ের লোকজন আহত হয়। তবে এর মধ্যে মোশারফের স্ত্রী চোখে বেশি আঘাত পেয়েছেন।
ওসি আরও বলেন, ‘এ বিষয়ে কাঞ্চনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। মোশারফের পক্ষ থেকেও অভিযোগ দিতে বলেছি। উভয়ের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে