
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘বরিশাল বিসিক শিল্পনগরীর কোনো প্রতিষ্ঠানকে বর্তমান মেয়র ট্রেড লাইসেন্স নবায়ন দিচ্ছেন না। এমনকি নারী ব্যবসায়ীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেয়রের দেখা পাচ্ছেন না। তাঁরা তাঁদের সমস্যার কথা বলতে পারছেন না। আমি মেয়র নির্বাচিত হলে এ সমস্যাগুলো আর থাকবে না।’
আজ রোববার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বর্তমান মেয়র ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সমালোচনা করে এসব কথা বলেন। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিআইপি প্রেসিডেন্ট নিজাম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও মশিউর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট হান্নান মল্লিক, চট্টগ্রাম পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, চেম্বারের পরিচালক রেজিন উল কবির, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি প্রমুখ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে