
বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দেলোয়ার বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে থাকতেন। তিনি রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির কর্মী। তিনি বাজারের ইজারাদার এবং গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, দেলোয়ার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত একটি বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশ খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। একপর্যায়ে সড়কের পাশের একটি ডোবায় দেলোয়ারের রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ারের শরীরে কোপ দেখা গেছে। বিএনপির কর্মী ছিলেন দেলোয়ার। পারিবারিক জমিজমা নিয়ে দেলোয়ারের সঙ্গে স্বজনদের একটি পক্ষের বিরোধ আছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে