
বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস চালু, বিমান সার্ভিস বৃদ্ধি, ছয় লেন ও রেললাইন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন জানান, ঈদের আগে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু, ঈদ-পরবর্তী সময়ে বরিশালে আরও অন্তত দুটি বিশেষ ফ্লাইট দেওয়াসহ নিয়মিত বিমান ফ্লাইট পরিচালন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক দ্রুততম সময়ে শুরু করা, অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতু দ্রুততম সময়ে শেষ করার দাবি জানানো হয়েছে।
বিমান বাংলাদেশের বরিশাল অফিসের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সড়ক জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মাধ্যমে সড়ক ও সেতু বিভাগের মন্ত্রীর কাছেও একই দিন স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষক কমিটির নেতারা বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রাম থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে অন্তত ১০ লাখ মানুষ যাতায়াত করবে। কিন্তু বিআইডব্লিউটিসি এবারের ঈদেও কোনো যাত্রীবাহী নৌযান ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-বাগেরহাট রুটে চালাচ্ছে না।
এ ছাড়া ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা রেললাইন নির্মাণ প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত ২১১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ প্রকল্পটির অ্যালাইনমেন্টসহ সম্ভাব্যতা সমীক্ষা, টেন্ডার ডকুমেন্ট এবং পরিপূর্ণ নকশা প্রণয়নের কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। কিন্তু প্রকল্পটির জন্য অর্থের সংস্থানসহ পরবর্তী প্রক্রিয়া অনেকটাই স্থবির হয়ে আছে।
নেতারা বলেন, বিষয়টি নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের সঙ্গে বরিশাল, পায়রা বন্দর ও সাগর সৈকত কুয়াকাটার রেল-সংযোগ স্থাপিত হতে পারে। ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, গুরুত্বপূর্ণ বিষয়ের দাবিনামা দ্রুত মন্ত্রণালয়ে পৌঁছে দেব যাতে করে ত্বরিত ব্যবস্থা নেওয়া যায়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সহসভাপতি দেওয়ান আ. রশিদ নিলু, সংগঠক দীপু হাফিজুর রহমান প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে