
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পূর্ণ প্যানেলে জিতেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতপন্থীদের সঙ্গে নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একচেটিয়া জয় পায়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ ইমন।
বিজয়ী সভাপতি আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৩৩ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট। বিজয়ী সাধারণ সম্পাদক ইমন পেয়েছেন ৪৯০ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট।
জানা গেছে, ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৬৮ জন ভোট দিয়েছেন। আওয়ামী লীগ ও বামপন্থী হিসেবে চিহ্নিত ভোটাররা ভোট দিতে যাননি। সমিতির তফসিল অনুযায়ী গত ৬ মার্চ মনোনয়পত্র বিক্রি হয়। সেদিন সমিতির নির্বাচন কমিশন কার্যালয় ঘিরে রেখে আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা মনোনয়নপত্র কিনতে গেলে তাঁদের কমিশনকক্ষে ঢুকতে দেওয়া হয়নি। হট্টগোল হলে শেষ পর্যায়ে শুধু জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র দেওয়া হয়। তফসিল বাতিল চেয়ে আওয়ামীপন্থী সম্ভাব্য তিন প্রার্থী আদালতে মামলা করেছিলেন।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, তিনি মামলা দায়েরকারী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর পক্ষে আদালতে আইনজীবী ছিলেন। কিন্ত বিগত আওয়ামী লীগ আমলে আইনজীবী সমিতি কুক্ষিগত করার জন্য গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়, যাতে উল্লেখ করা হয়েছে, সমিতির বিষয়ে আদালতে যাওয়া যাবে না। যে কারণে নির্বাচন নিয়ে নিষেধাজ্ঞা চাইলে আদালত দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির অনেক জ্যেষ্ঠ আইনজীবী প্রার্থী হতে চাইলে তাঁদের মনোনয়নপত্র কিনতে দেওয়া হয়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে