
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর মেমানিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে এই রেণু জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসব রেণু ও দুই ইঞ্জিনের একটি বড় ট্রলার জব্দ করে।
হিজলা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়, যার দাম প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রলারটি জব্দ করা হয়েছে। ট্রলারটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।
হিজলা উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে