
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
গতকাল বুধবার রাতে ফুয়াদ তাঁর ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। ভোটারের সংখ্যা হিসাবে এই আসনে তাঁর নির্বাচনী ব্যয়সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। দেশ ও বিদেশ থেকে যাঁরা টাকা পাঠিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ।
নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক রেগুলেটরি প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ জানান, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদ মারফত ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা, ব্যাংক হিসাবে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা পেয়েছেন। সব মিলিয়ে মোট অনুদান পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকা মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় ভোটারের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে খরচের সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। অতিরিক্ত অনুদানের ব্যাপারে নির্বাচন কমিশনের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে অনুদান-সংক্রান্ত কাগজপত্র নির্বাচনের দিন পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের অন্য যেকোনো আর্থিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিরীক্ষা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চেয়ে ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রায় ৭২ ঘণ্টায় তাঁর ব্যয়সীমার অতিরিক্ত টাকা অনুদান পান তিনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে