
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বরিশাল সফরে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে আজ শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে শহরটি। আজ বেলা ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। জানা গেছে, তাঁর সঙ্গে বরিশালে যাবেন বোন শেখ রেহানা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বরিশাল শহরের অলিগলিতে জয় বাংলা স্লোগানে খণ্ড খণ্ড মিছিল। প্রধান প্রধান সড়কে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় বাড়তে দেখা যায়।
বেলা সোয়া ১১টায় নগরীর কাকলীর মোড় পেরিয়ে জনসভাস্থলের দিকে যাচ্ছিল মুক্তিযোদ্ধাদের একটি মিছিল। মিছিলে অংশ নেওয়া সদর উপজেলার চন্দ্রমোহন থেকে আসা বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার জানান, বঙ্গবন্ধুর কন্যাদের দেখতে তিনি জনসভায় যাচ্ছেন। নগরের ৩ নম্বর ওয়ার্ডে দেখা যায় আওয়ামী লীগের একটি মিছিল। এমন আরও কয়েকটি মিছিল দেখা যায় নগরীর বিভিন্ন প্রান্তে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্পনগরী গড়াসহ ছয়-সাতটি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার।
এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমান্ত বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে