
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম বলেছেন ‘এই দেশটা আমাদের সবার। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম। গতকাল মঙ্গলবার রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের হিন্দু নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেন।
মো. মনজুর মোর্শেদ আলম বলেন, ‘আমি বরিশাল বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সব জায়গায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁরা নিরাপত্তার কোনো ঘাটতি পাননি। এমনকি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে ছিলেন।’
ডিআইজি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটির পূর্ণ মৌলিক অধিকার আমাদের সবার। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার সদস্যরা মাঠে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (ক্রাইম অ্যান্ড অপস), নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন, নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে