
বরিশালের হিজলায় মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ অপু সিকদারের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে মেঘনার দুর্গাপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।
নিহত অপু সিকদার উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাবুল সিকদারের ছেলে। তিনি গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। প্রায় ১৩ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ট্রলারচালক সিদ্দিক মাঝির বরাতে জানা যায়, তাঁরা ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা বন্দরে ফিরছিলেন। সন্ধ্যায় ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দের মধ্যে ট্রলারে থাকা চারজনের মধ্যে অপু সিকদার নদীতে পড়ে যান। একই ঘটনায় আলমগীর সিকদার (৩০) নামের এক শ্রমিক জ্ঞান হারান।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জ্ঞানহারা আলমগীরকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পর থেকেই নিখোঁজ অপু সিকদারের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।
হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে