
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মচারীরা ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার (১ মার্চ) তাঁরা এই কর্মবিরতি শুরু করেন। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম অনেকটা ব্যাহত হয়।
কর্মচারীদের দাবিগুলো হচ্ছে নিয়মিত আপগ্রেডেশন বোর্ড বসানো ও প্রাপ্য তারিখ থেকে তা কার্যকর করা, সিন্ডিকেট অনুমোদিত অধিককাল কাজের বকেয়া বিল পরিশোধ, সরল সুদে সাধারণ গৃহনির্মাণ ঋণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সার্ভিস রুল ও নিজস্ব পেনশন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত সরকারি বিধি অনুযায়ী পেনশন প্রদান, কর্মচারীদের সংগঠন করার অধিকার এবং কর্মচারীদের বিমা, আবাসনব্যবস্থা ও কল্যাণ তহবিলের আওতাভুক্ত করা।
কর্মচারী প্রতিনিধি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহায়ক মো. হাসানুজ্জামান জানান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিক আলম ইউজিসির দোহাই দিয়ে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন। দাবি আদায়ে ১১ থেকে ২০ গ্রেডের প্রায় ১৬০ জন কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেন। তাঁদের এই দাবি আগামী তিন দিনের মধ্যে মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন।
এ সময় কর্মচারীদের পক্ষে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাবেক সভাপতি আজিজ শিকদার, সাবেক সভাপতি আরিফুল ইসলাম সুমন প্রমুখ।
এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মাদ তৌফিক আলমের মোবাইলে ফোনে কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি। হোয়াটসআপে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে