
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের অব্যবস্থাপনার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে দায়ী করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
আজ রোববার বরিশাল রামকৃঞ্চ মিশনের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এমন বক্তব্য দেওয়ার সময় তাঁর পাশে বসা ছিলেন হাসানাত আবদুল্লাহর ছোট ভাই সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রী শামীম সহসভাপতি।
বরিশাল আওয়ামী লীগের রাজনীতিতে তাঁরা বিপরীত মেরুতে অবস্থান করছেন। প্রতিমন্ত্রী গ্রুপের সঙ্গে একাট্টা হয়েছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
আজ নগরীর রামকৃঞ্চ মিশনে শারদীয় দুর্গপূজা উপলক্ষে খায়ের আবদুল্লাহর পক্ষে বরিশাল মহানগর ও সদর উপজেলার ৭২টি মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ।
প্রতিমন্ত্রী বলেন, বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের এমপি পদাধিকার বলে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন। সে হিসেবে তিনিই সভাপতি থাকার কথা। বিগত এমপি জেবুন্নেছা আফরোজের মেয়াদে হাসানাত আবদুল্লাহ সভাপতি পদটি বাগিয়ে নেন। এরপর (২০১৮ নির্বাচনে) তিনি (প্রতিমন্ত্রী শামীম) এমপি হলেও আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ ছাড়েননি। তাঁর নিষ্ক্রিয়তায় হাসপাতালে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, তাঁর আশা ছিল ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অনুদান নিয়ে তাঁদের নামে হাসপাতালে ওয়ার্ড স্থাপন ও উন্নয়ন করবেন। কিন্তু হাসানাত আবদুল্লাহ সভাপতি পদ আঁকড়ে রাখায় তিনি কিছুই করতে পারেননি। আগামী নির্বাচনে ফের নির্বাচিত হতে পারলে শেবাচিম হাসপাতালে তাঁর পদ তিনি বুঝে নেবেন।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩১ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে