
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেতাগীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী পৌর শাখার রিকশাচালক দলের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। বক্তব্যের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করে—এই আশাবাদ ব্যক্ত করছি। এই রিকশাচালক জনতা ৫ তারিখের ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’
তার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে বেতাগী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে নতুন নতুন নেতাকর্মীর আবির্ভাব হয়েছে। এসব তথাকথিত নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। হাইব্রিড নেতাদের বের করে না দিলে দলীয় শৃঙ্খলা রক্ষা কঠিন হবে।’
এ বিষয়ে বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘আমাদের দলে কিছু সুযোগসন্ধানী ঢুকে পড়েছে। গত ১৭ বছর এই দলে ছিল না, এখন আওয়ামী লীগ সরকার পতনের পর দলে ভিড় করছে। কিছু লোকের বিতর্কিত আচরণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া বলেন, “ভিডিওটা আমার না। কে বা কারা ভিডিওর মধ্যে কার্ড (এডিট) করে এই অংশ ঢুকিয়ে দিয়েছে। অনেক দুষ্ট চক্র আছে—তারা করেছে। আমি ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’ বলেছি, ‘জয় বাংলা’ বলিনি।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে