
বাসশ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে বরিশাল-ঝালকাঠিসহ ছয় রুটে ১০ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। সমঝোতার মাধ্যমে আজ সোমবার বিকেল ৫টা থেকে ফের ওইসব রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। এর আগে ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে মারধরের জেরে আজ সকাল ৭টা থেকে চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনভর চরম দুর্ভোগে পড়তে হয় এই রুটের শত শত যাত্রীকে।
জানা গেছে, আজ সকাল থেকে নগরের রুপাতলীতে বাস পৌঁছায়নি। রুপাতলী বাস টার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে না যাওয়ায় সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। আজ ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুপুরে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী অপেক্ষমাণ রয়েছেন। বরিশাল থেকে মঠবাড়িয়া যাবেন আ. রহমান। কিন্তু বাস চলছে না। ভান্ডারিয়ার যাত্রী আসমা আক্তার জানান, বাবার বাড়ি যাচ্ছেন, কিন্তু বাস না পাওয়ায় কীভাবে যাবেন, তা বলতে পারছেন না।
ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান জানিয়েছেন, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির লোকজন গাড়ি প্রবেশ করলেই চাঁদা চান, রাত হলেই গাড়িতে বসে মাদক সেবন করেন। এর প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হতে হয়।
গতকাল রোববার ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে মারধর করে আহত করেছেন রুপাতলী মালিক ও শ্রমিক সমিতির লোকজন। এর প্রতিবাদে আজ সকাল থেকে ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন কালিজিরা ব্রিজের আগে বরিশাল শহরের প্রবেশমুখে অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস পরিচালনা করছে।
এ ব্যাপারে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ঝালকাঠি বাসশ্রমকিদের দুজনকে টেম্পুশ্রমিকেরা মারধর করেছিলেন। এর জেরে ঝালকাঠি থেকে দিনভর বাস চলাচল বন্ধ ছিল।
এতে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনাসহ ছয়টি রুটে বাস চলাচল ব্যাহত হয়। তিনি বলেন, বিকেলে ঝালকাঠি বাসশ্রমিক ও বরিশালের নেতারা বসে এর সমাধান করেছেন। শ্রমিকদের ওপর হামলাকারীদের বিচার হবে। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টা থেকে বাস চলাচল অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে