
বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মনির হোসেন রাঢ়ী (২২)।
আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের টয়লেটের ট্যাংকের মধ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল রোববার মধ্যরাতে তিনি হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাঢ়ীর ছেলে।
ধুলখোলা বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন জানান, বাজারের পাশেই মনির রাঢ়ীর বাড়ি। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মনির তাঁর দোকান থেকে সিগারেট কিনেছেন। সকালে পরিত্যক্ত ট্যাংকের মধ্য থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে মনিরকে হত্যা করা হয়েছে। মরদেহের শরীরে হাতুড়িপেটা ও গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। হত্যাকারী শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়
৯ মিনিট আগে
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ হিসেবে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সড়কে দ্রুত স্থাপন করা যায়।
১৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর থানার প্রবেশপথে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বেড়েছে।
১৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা থেকে দুই চীনের নাগরিকসহ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। গ্রেপ্তার অপরজন বাংলাদেশি এক নারী।
২১ মিনিট আগে