
৩৩ কেভি সঞ্চালন লাইনের দুটি কাঠের খুঁটি ভেঙে পড়ায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার চার লাখ মানুষ।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার রহমানহাটে খুঁটি দুটি ভেঙে পড়ে। এর পর থেকে উপজেলার ১৭ ইউনিয়নে বিদ্যুৎ নেই। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ আসার খবর মেলেনি।
তাজেম নামের স্থানীয় বাসিন্দা বলেন, ‘গতকাল গভীর রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে হয়। এর পর থেকে বিদ্যুৎ আসেনি।’ হুমায়ুন কবির রিশাদ নামের আরেক বাসিন্দা বলেন, ‘দিনভর বিদ্যুৎ না থাকায় অনলাইন কার্যক্রম বন্ধ। আমি কম্পিউটার দোকানের ক্ষুদ্র ব্যবসা করি। কারেন্ট না থাকায় কাজ করা যাচ্ছে না। আমাদের এখানে মাঝেমধ্যে এই সমস্যা হচ্ছে। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।’
মেহেন্দীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মফিজুল ইসলাম বলেন, ‘নিচের মাটি দুর্বল হওয়ায় দুটি খুঁটি কাত হয়ে পড়ে ভেঙে গেছে। খুঁটি দুটি পরিবর্তনের কাজ চলছে। আশা করি, রাতের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হবে।’
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেব্ল ছিঁড়ে যাওয়ায় প্রায় মেহেন্দীগঞ্জ উপজেলায় ৭ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে