বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় তরমুজবোঝাই আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকটিতে থাকা সেলিম (৪৫) নামের এক তরমুজ ব্যবসায়ী মারা নিহত হন। আজ শনিবার ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় তরমুজ ব্যবসায়ী সেলিম ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি গাজীপুরের মাওনায়। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশালগামী তরমুজবোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের রুহিতারপাড় এলাকায় থামিয়ে রাখেন। এ সময় ভাঙারি মালামাল নিয়ে বরিশাল যাওয়ার পথে অন্য একটি ট্রাক এসে পেছন দিয়ে ধাক্কা দেয়। এতে তরমুজ ব্যবসায়ী সেলিম মারা গেছেন। পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে