
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম। তখন তিনি জুতা নিয়ে চড়াও হন ডিলারের লোকজনের ওপর। ডিলারের নিযুক্ত লোক মুক্তার হোসেনকে জুতাপেটা করেন তিনি।
আজ বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠিতে একটি চাল বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।
মুক্তার হোসেন দেহেরগতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ডিলার মো. শফিকুল ইসলাম আমাকে এক কেজি করে চাল কম দিতে নির্দেশনা দিয়েছেন। আমি সে অনুযায়ী কাজ করেছি। এ নিয়ে একজন সুবিধাভোগী নারীর সঙ্গে ওজনে কম দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আমাকে তাঁর পায়ের জুতা দিয়ে আঘাত করেন।’
ডিলার মো. শফিকুল ইসলাম দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি তাঁর নিযুক্ত লোকের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে জানান।
দেহেরগতি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান বলেন, মাপে চাল কম দেওয়ায় যাঁরা চাল বরাদ্দ পেয়েছেন, তাঁরা বিতরণকারীর গায়ে হাত তুলেছেন। সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন বলেন, চাল কম দেওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চাল ওজনে যেন কম না হয়, সে বিষয়ে ডিলারকে বলা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভীন সাংবাদিকদের বলেন, ওজনে কম দেওয়া ও মারধরের বিষয়টি তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে জানবেন।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্সকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে