
বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়, আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামের হোসেন মোল্লার তিনটি মেহগনিগাছ একই বাড়ির মিজান মোল্লা কেটে নিয়ে যান। এ সময় বাধা দিলে মিজান মোল্লার নেতৃত্বে হোসেন মোল্লা, নুরুন্নাহার ও রহিমা বেগমকে মারধর করে আহত করে। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে গেলে দ্বিতীয় দফায় মিজান মোল্লার নেতৃত্বে হাসান মোল্লাসহ কয়েকজন মিলে হোসেন মোল্লা, নুরুন্নাহার, জলিল মোল্লা, জুবায়ের, জালাল মোল্লা, শাহাদাত মোল্লা ও রহিমা বেগমকে হাসপাতালের সামনে মারধর করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগম আহত হন।
পরে হোসেন মোল্লার পরিবারের সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় খলিল মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে