ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনার পর চাঁদমারী কমপ্লেক্সে তাঁর সঙ্গে দেখা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম। আজ সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে দেখা করেন তিনি।
হামলার বিষয়ে ইসলামী আন্দোলন প্রার্থী বলেন, ‘আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম ৷ একজনের কাঁধে হাত দিয়ে বললাম, ভাই কী দরকার জোর করে নির্বাচন করার? আমরা মিলেমিশে থাকব। এই বলতে বলতে কয়েকজন উত্তেজিত হয়ে আমাকে ঘুষি মারছে। বিনা উত্তেজনায় এমনে মানুষ মানুষকে মারতে পারে? প্রশাসন তো নির্বাক। আরও অনেককে মারছে।’
তিনি নির্বাচন বর্জন করবেন কি না জানতে চাইলে ফয়জুল করীম বলেন, ‘এখনো আছি। জালেমের জুলুমটা শেষ পর্যন্ত দেখতে চাই। কত প্রকার জুলুম করতে পারে দেখব। বিক্ষোভ মিছিল করেছি। যেহেতু রক্ত রাস্তায় পড়েছে সেহেতু এই জালেম সরকারের পতনের জন্য চেষ্টা করব।’
এ সময় বিএমপি কমিশনার সাইফুল ইসলাম তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘যারাই এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। ভিডিও ফুটেজ আমাদের সঙ্গে আছে। কিছু নামও আমরা পেয়েছি। আজকে সন্ধ্যার মধ্যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি এখানে শুধু হুজুরকে দেখতে আসছি।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘প্রার্থীরা যেখানেই অভিযোগের কথা বলছেন সব জায়গায় আমরা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাচ্ছি ৷ তাপস সাহেবও কয়েকবার ফোন দিয়েছেন। আগে যাই ঘটুক, সর্বশেষ যে ঘটনা (ফয়জুল করীমের ওপর হামলা) তা খুবই ন্যক্কারজনক।’

রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
৪ মিনিট আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্যাকসিন কিছুদিন আগে ফুরিয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন চলে আসবে।
৯ মিনিট আগে
রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪১ মিনিট আগে