দক্ষিণাঞ্চলে ২৩ সেপ্টেম্বর বিএনপি রোডমার্চ করবে বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত। ৮০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করবেন তারা। পথে একাধিক পথসভা করবে দলটি। আজ মঙ্গলবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত রোডমার্চ প্রস্তুতি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত রোডমার্চ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ। বিভাগের ৬ জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদক সভায় অংশ নেন।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন জানান, ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল ও পটুয়াখালীর সীমানা পায়রা সেতুর (লেবুখালী) উত্তর পাশ (শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে) থেকে রোডমার্চ শুরু হবে। ২৫ কিলোমিটার অতিক্রম করে পৌঁছাবে নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায়। সেখান থেকে ঝালকাঠী হয়ে চলে যাবে পিরোজপুর শহরে।
আজ বিকেলে প্রস্তুতি কমিটির সভায় বেগম সেলিমা রহমান বলেন, ‘যারা লাঠি-বইঠা দিয়ে মানুষ মারে তাঁরাই বিভিন্নভাবে সহিংসতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছেন। ব্যর্থ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আরেকবার ক্ষমতায় আসতে চাইছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে রোডমার্চ পালন করবে।’
প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, আকন কুদ্দুসুর রহমান, আবু নাসের রহমত উল্লাহ, আবুল হোসেন খান, এবায়েদুল হক চাঁন, নুরুল ইসলাম নয়ন প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১০ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে