বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকায় পাওনা টাকা নিয়ে সালিস চলাকালে পুলিশের সামনে খোরশেদ শিকদার (৬০) নামে এক ব্যক্তিকে লাথি মেরে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার বিকেলে পৌরসভার ১ নম্বর চরহোগলায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনেরা এ হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বরিশাল জেলা পুলিশ সুপার এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন।
নিহতের ভাতিজি সানজিদা আক্তার বলেন, ‘আমার চাচা ২৪ বছর আগে বিল্ডিং করেছেন। ওই বিল্ডিং নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা পায় এলাকার ঠিকাদার জাহাঙ্গীর হাওলাদার। এ নিয়ে রোববার বিকেলে পুলিশের উপস্থিতিতে বিচার সালিস বসে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা দুই দিনের মধ্যে চাচাকে টাকা পরিশোধ করতে বলেন। কিন্তু তিনি (চাচা) বলেন কোরবানির ঈদের আগে টাকা দিতে পারবেন না।
‘এ সময় জাহাঙ্গীরের বড় ছেলে নাঈম চাচাকে হুমকি দেয়। একপর্যায়ে আমি ভিডিও করাকালে ওনার মেজ ছেলে জাফর আমাকে থাপ্পড় মারে। সে আমার পোশাক ছিঁড়ে ফেলে। আমার বাবা ও ভাইকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে আমার চাচা খোরশেদ শিকদার এগিয়ে এলে নাইম, জাফর তার গোপনাঙ্গে লাথি মারে। এ সময় তিনি পড়ে গেলে জাহাঙ্গীর ও তার ছেলেরা চাচাকে পিটিয়ে ও লাথি মেরে হত্যা করে।’ তিনি বলেন, ‘একটা মানুষকে প্রশাসনের সামনে খুন করে ফেলেছে। আমরা এর বিচার চাই।’
নিহতের চাচাতো ভাই মো. জামাল হোসেন মিয়া বলেন, ‘আমার ভাইয়ের কাছে বিল্ডিং করার জন্য ঠিকাদার জাহাঙ্গীর টাকা দাবি করে আসছিলেন। ওই ঘটনায় তর্কাতর্কির একপর্যায়ে জাহাঙ্গীর ও তার দুই ছেলে আমার ভাইকে মেরে ফেলেছে। প্রশাসনের সামনে আমার ভাইকে কী করে মারধর করল, আমি জানতে চাই।’
এদিকে হামলায় সিরাজুল ইসলাম (৫১), মোকসেদ সিকদার (২২), রকিব সিকদার (২৬) ও সানজিদা আক্তার (২২) নামে চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে মারামারি হয়েছে। এ সময় একজন পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত চলছে। তিনি স্বীকার করেন সালিসের মতো কিছু হচ্ছিল এবং ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্য ছিলেন। তবে পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে বলে জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মেহেন্দীগঞ্জের ওসিকে পাওয়া না যাওয়া প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘উনি হয়তো অভিযানে আছেন।’

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৩ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৩ ঘণ্টা আগে