
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারারের যোগদান নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার মধ্যেই ববি প্রক্টরের আকস্মিক এই পদত্যাগ।
জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ১ অক্টোবর ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে প্রক্টরের এ পদে দায়িত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. রাহাত হোসাইন আজকের পত্রিকাকে বলে, তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ববি ভিসি অধ্যাপক ড. সুচীতা শরমিন ঘনিষ্ঠ সহচর হওয়ায় বিতর্কিত ড. কলিমুল্লাহকে ববির বিভিন্ন কমিটিতে রাখেন। ড. কলিমুল্লাহ ইস্যুতে ক্ষুব্ধ ববির ছাত্র, শিক্ষক কর্মকর্তারা। এদিকে গত মঙ্গলবার ববির নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খানকে। কিন্তু শিক্ষার্থীরা তাঁকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন।
এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার থাকাকালীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয় তুলে ধরেন ছাত্ররা। মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে আবু হেনা মোস্তফা কামাল খান ক্যাম্পাসে এসে যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি রাতে যোগদান করতে পারেননি। বুধবার সকালে এ নিয়ে নতুন ট্রেজারারকে ঠেকাতে ছাত্র শিক্ষকেরা ক্যাম্পাসে অবস্থান নেন।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, প্রক্টর সাড়ে ১২টার দিকে ২ লাইনের পদত্যাগপত্র দিয়েছেন। আর নতুন ট্রেজারার বুধবার দুপুর পর্যন্ত যোগদান করতে পারেননি।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে