Ajker Patrika

বরিশাল-ঢাকা নৌপথ

ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঈদে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু, ডেকের ভাড়া বাড়ায় অসন্তোষ
বরিশাল ঘাটে লঞ্চ। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হয়েছে। আজ সোমবার রাতে এই উপলক্ষে রাজধানী থেকে সাতটি বিলাসবহুল লঞ্চ বরিশালের উদ্দেশে ছেড়ে এসেছে। ঈদকে ঘিরে ডেকের ভাড়া আগের তুলনায় ৫০ টাকা বাড়িয়েছেন লঞ্চমালিকেরা। যদিও তাঁদের দাবি ভাড়া বাড়েনি, বরং সরকারি রেট অনুযায়ী কম নিচ্ছেন।

আজ বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, সদরঘাট থেকে ছয় থেকে সাতটি লঞ্চ বরিশালের উদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানির স্টাফ আ. রহমান ফোনে জানান, তিনি পরিবার নিয়ে বরিশালে রওনা দিয়েছেন। যাত্রা এখন পর্যন্ত ভালো। ডেকের ভাড়া নিচ্ছে ৩৫০ টাকা। যদিও গত বছরের ঈদে ৩০০ টাকায় ডেকে যাওয়া যেত বলে একাধিক যাত্রী জানান।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, যাত্রীর ওপর নির্ভর করে আজ বিশেষ সার্ভিসে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে। লঞ্চের ভাড়া সরকারি রেট অপেক্ষা কম রাখা হচ্ছে। ডেকের ভাড়া ৪০০ টাকার স্থলে ১০ ভাগ কম রাখা হচ্ছে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সোলায়মান হোসেন বলেন, আজ রাতে ঢাকা থেকে বিশেষ সার্ভিসের সাতটি লঞ্চ বরিশালে আসছে। দরকারে আরও লঞ্চ বাড়ানো হবে।

ঈদে এবারও ডেকের ভাড়া ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা ও ডাবল ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, সরকারি রেট অপেক্ষা কম নেওয়া হচ্ছে।

এদিকে ঈদে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব ধরনের বলগেট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথে বয়া বাতি স্থাপন করা হয়েছে। নৌবন্দরের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন থাকবে।

এদিকে ঈদে ঝড়-ঝঞ্ঝার কথা মাথায় রেখে লঞ্চ চলাচলের আহ্বান জানিয়েছেন নৌ যাত্রী ঐক্য পরিষদের বরিশালের আহ্বায়ক আ. রশিদ নিলু। তিনি লঞ্চভাড়া না বাড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি সরকারি রেটের অজুহাতে লঞ্চে ভাড়া বাড়ানো জনস্বার্থপরিপন্থী বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত