
চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১২১ জন কর্মচারী আজ বুধবার দুপুরেও নগর ভবনে বিক্ষোভ করেছেন। কর্তৃপক্ষের নিষ্ফল আশ্বাসের পর কর্মচারীরা ফের আন্দোলনে নেমে আগামী রোববার থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতারা।
বিক্ষোভ সমাবেশে করপোরেশনের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির বলেন, ‘প্রশাসন আমাদের আন্দোলন স্থগিত রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সেই অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত রাখি। কিন্তু আমাদের চাকরি স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং অবৈধ নিয়োগ বৈধ করা হচ্ছে।’
আরাফাত হোসেন মনির কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানলে আগামী রোববার থেকে কর্মবিরতি শুরু করব এবং বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।’
প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে (বিসিসি) ১২১ জন কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তবে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী আন্দোলন স্থগিত রেখে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু এরপর আর অগ্রগতি না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৩ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে