
বরিশালের মুলাদীতে ‘এক শিক্ষার্থী এক গাছ’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ ও এর আশপাশের এলাকায় ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশে বনভূমির পরিমাণ কমে যাওয়ায় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী, সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, লুলু আল মারজান, লাইলুন নাহার, মো. জাহাঙ্গীর হোসেন ও বিএম শহীদুল ইসলাম মাখনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী বলেন, “একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৮ থেকে ৯ শতাংশ। ইটভাটায় কাঠ পোড়ানো ও বাড়িঘর নির্মাণের কারণে নির্বিচারে গাছ কাটায় বনভূমি কমে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং কলেজ এলাকায় সবুজ পরিবেশ গড়ে তুলতেই ‘এক শিক্ষার্থী এক গাছ’ কর্মসূচির আওতায় প্রায় ৫ শত শিক্ষক-শিক্ষার্থী একযোগে গাছের চারা রোপণ করেছে। এখন থেকে প্রতিবছর এ কর্মসূচি চলবে।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে