
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। বিগত সরকারের সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পরে, যা বেকারত্বের হারকে ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি পুরোপুরি মেরামত করতে পারলে সরকার মেগা প্রকল্পের দিকে নজর দেবে। সরকার উন্নয়ন কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও কাজ করছে।
আজ মঙ্গলবার বরিশাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২: জেলা ও উপজেলা পর্যায়ের ফলাফল শীর্ষক প্রচার ও তথ্য উপস্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, বরিশালের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা তৈরি ও পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়া, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জমির উর্বরতা কমে যাওয়া এবং কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। তিনি জানান, সরকার কৃষির সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। শিক্ষিত ও দক্ষ লোকেরা কৃষিতে মনোনিবেশ করলে বেকারত্ব কমার পাশাপাশি শস্যের উৎপাদন বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্পায়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নতি করা অত্যন্ত জরুরি। বরিশালকে শিল্পসমৃদ্ধ করে গড়ে তুলতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের সড়ক প্রকল্প জরুরি ভিত্তিতে অনুমোদন দিয়েছে সরকার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম প্রমুখ।
এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বরিশাল বিভাগের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বরত ও উন্নয়ন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভা করেছেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে