
ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের তিনজন রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে বিল্লাল হোসেনকে হারিয়ে পাগলপ্রায় মা আলেয়া বেগম। অসহায় বৃদ্ধার খোঁজ নেওয়ার মতো আর কেউ রইল না! ছেলের কথা জানতে চাইলেই হাউ মাউ করে কেঁদে ওঠেন আলেয়া।
লঞ্চ দুর্ঘটনায় নিহত বিল্লাল হোসেনের (২৬) বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খয়ের ঘটিচোরা এলাকায়। ওই ঘটনায় নিহত হয়েছেন তাঁর স্ত্রী মুক্তার খাতুন (২২) ও মেয়ে মাইশা আক্তার (৪)।
বিল্লালের মা আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকার গাজীপুরে থাকত। গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অ্যাডমিন শাখায় চাকরি করত। ঈদের দিন পরিবার নিয়ে বাড়ি আসার জন্য সদরঘাটে এলে লঞ্চের রশি ছিঁড়ে আমার ছেলে ও তার পরিবারকে ধাক্কা মেরে ফেলে দেয়। হাসপাতালে নিলে ডাক্তার বলে ওরা সবাই মারা গেছে। এ কেমন মৃত্যু!’
আলেয়া বলেন, তাঁর ছেলের স্ত্রী মুক্তা খাতুন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি বলেন, ‘সবাই বলছে তিনজন মারা গেছে, আমার পরিবারের তো চারজনই মারা গেছে! কেউ এসে খবর নেয়নি। এখন আর বাঁচতে ইচ্ছে করে না। আমি এর বিচার চাই।’
ঈদের দিন সদরঘাটে এমভি তাসরিফ-৪ ও পূবালী-১ লঞ্চ পন্টুনে বাঁধা ছিল। দুটি লঞ্চের মাঝখানে ফারহান-৬ লঞ্চটি ভিড়তে গেলে এমভি তাসরিফের রশি ছিঁড়ে ঘাটে থাকা লোকজনের ওপর পড়ে। এতে বিল্লাল, তাঁর স্ত্রী মুক্তা ও মেয়ে মাইশা মারা যায়।
বিল্লালের চাচাতো ভাই কামরুল মুন্সি বলেন, ‘মুক্তা খাতুন অন্তঃসত্ত্বা ছিল। বিল্লালের মা অনেক অসহায়। স্বামী তালাক দেওয়ায় অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। এখন তিনি পাগলপ্রায়। কে নেবে তাঁর দায়িত্ব!’
দাউদখালী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক রাহাত বলেন, ‘ঈদের দিন ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে বিল্লাল হোসেন, তাঁর স্ত্রী ও শিশুকন্যা নিহত হয়। আমাদের এখানে লাশ আসার পরে আমরা জানাজা দিয়ে দাফন কাজ সম্পন্ন করি। বিল্লালের মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছে। তিনি মানুষের বাড়িতে কাজ করে সাহায্য-সহযোগিতা চেয়ে ছেলেকে লেখাপড়া করিয়েছেন। একমাত্র ছেলের মৃত্যুতে তিনি অনেকটা ভেঙে পড়েছেন। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করলেও একমাত্র ছেলে হারানোর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাই তাঁর জন্য অনেক কষ্টের!’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে