
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি এম আলম। সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, উত্তম দাসসহ আরও অনেকে। এ ছাড়া সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটির নেতারাও সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক নির্যাতন ও হত্যার বহু ঘটনায় বিচার ঝুলে থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা জরুরি।
সমাবেশ থেকে সাংবাদিক জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের আহ্বান জানান বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেন তাঁরা।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে