
বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ঢাকায় এমপি হোস্টেলে বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মহিউদ্দিন আহমেদ আমোদ-ফুর্তি করেছেন বলে মন্তব্য করেছেন আসনটির বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। আজ বুধবার নিজ এলাকা মেহেন্দীগঞ্জে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পঙ্কজ নাথ বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ওরফে পিস্তল মহিউদ্দিন ক্ষমতা পেয়ে বরিশাল শহরে হিন্দুদের বাড়ি দখল করেছেন। পাশের এক খ্রিষ্টান নারীকে বালিশচাপা দিয়ে মেরে তাঁর জমি দখল করেছেন। ঢাকায় বাবর রোডে এক বিহারির বাড়ি দখল করছেন। এ জন্য বঙ্গবন্ধু তাঁকে গভর্নর করেননি। এতে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর ওপর ক্ষিপ্ত ছিলেন।’
পঙ্কজ বলেন, ‘বঙ্গবন্ধুকে খুনের পর মহিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বরিশালে এসেছিলেন। তাঁর লোক কামাল খানসহ (উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান) অন্যরা মেহেন্দীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভেঙে উল্লাস করেছেন।’
এ বিষয়ে প্রয়াত মহিউদ্দিন আহমেদের ছেলে ও মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদ বলেন, ‘অনেকের কাছে শুনেছেন যে শেখ রাসেলের জন্মদিনের কর্মসূচিতে এমপি পঙ্কজ নানা বিতর্কিত মন্তব্য করেছেন। মেহেন্দীগঞ্জ আওয়ামী লীগে বঙ্গবন্ধুর খুনিরা আছেন কি না; তা দলের সভানেত্রীই ভালো জানেন। এমপির বক্তব্য খতিয়ে দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
বরিশাল-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘এমপি পঙ্কজ পাগল হয়ে গেছেন। তাঁর বিতর্কিত বক্তব্যের কারণেই তিনি (পঙ্কজ) দল থেকে ছিটকে পড়েছেন।’
মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান বলেন, ‘পঙ্কজের যা মন চায় তা-ই বলেন। তাঁর এসব কথার কোনো ভিত্তি নেই।’
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহমেদের বাবা সাবেক এমপি মহিউদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, ড. শাম্মী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দলীয় পদপ্রত্যাশী হওয়ায় ক্ষিপ্ত পঙ্কজ নাথ।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে গত বছরের ১১ সেপ্টেম্বর দলীয় পদ হারান পঙ্কজ নাথ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৬ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে