বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটিতে টাকা তোলার জন্য রিনা হিজড়ারা দল ভাগ করে নিয়েছে। অন্যদিকে বাকি তিনটিতে টাকা তোলে পায়েলের দল। গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এ সময় তাঁদের বাধা দেয় রিনার দল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে রিনা, শাহীনুর, ফিরকী, শাহনাজ হিজড়াসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পায়েল বলেন, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সঙ্গে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনার দল।
রিনা বলেন, ‘বাকাল ইউনিয়ন আমার এলাকা। পায়েলের দল আমার এলাকায় আসায় তাঁদের সঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হিজড়াদের দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে