ভোলায় উৎপাদিত গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল ও দক্ষিণাঞ্চলে সংযোগ দেওয়ার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার জেলা নাগরিক আন্দোলন কমিটির উদ্যোগে বেলা ১১টায় ডিসি চত্বরে এ সমাবেশ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের আহ্বায়ক আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মুফতী সালাহউদ্দিন, সমীর কুমার কর্মকার, সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ, যুগ্ম সদস্যসচিব মাহাফুজা ইসলাম হেলেন, অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মিলন, অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, সাংবাদিক জালাল আহমেদ প্রমুখ।
পরে প্রায় দুই হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম নাগরিক আন্দোলন কমিটির নেতাদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে