বরিশাল নগরীতে শারমিন আক্তার মীম (২১) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। আজ সোমবার নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে ওই তরুণী আত্মহত্যা করেন বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শারমিন আক্তার মীম নগরীর পুলিশ লাইনস এলাকার একটি কাপড়ের শোরুমে চাকরি করতেন। তিনি ঝালকাঠির নলছিটি কুশঙ্গল গ্রামের বাসিন্দা। নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড খলিফা বাড়ির নাহার ম্যানশনের একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন মীম।
এ বিষয়ে ওসি আল মামুন বলেন, নাহার ম্যানশনের অন্য বাসিন্দাদের মাধ্যমে গভীর রাতে পুলিশ আত্মহত্যার খবর পায়। মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাঁর পরিবার কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে