বরিশালের বাকেরগঞ্জে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র ফাহিমের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার পায়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত শনিবার দুপুরের দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় পায়রা নদীতে চার বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফাহিম। নিহত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে বলে জানা গেছে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে সাঁতার দেওয়ার সময় স্রোতের ভেসে যায় ফাহিম। ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার পরপর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নিখোঁজের দুই দিন পর আজ সকালে ফাহিমের মৃতদেহ পাওয়া যায়।’
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল বলেন, ‘ফাহিমের সঙ্গে থাকা তিন বন্ধু তীরে উঠে যেতে সক্ষম হয়। কিন্তু ফাহিম ডুবে যায়। আজ সকালে ফাহিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে