পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের নাম ভাঙিয়ে প্রতারণা করার ঘটনায় আবি আবদুল্লাহ টুকু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নাম ব্যবহার করে হজে পাঠানোর জন্য নগরীর একাধিকজনের কাছে টাকা চেয়েছিল।
আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার গৌরনদী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবি আবদুল্লাহ টুকু নগরের কালিবাড়ি সড়কের আবু সালেহ ধলু মিয়ার ছেলে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, আবি আবদুল্লাহকে শুক্রবার গৌরনদী পৌর শহর থেকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার শিকার আরাফাত হোসেন নামক একজন তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে টুকুকে শনিবার আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবি আবদুল্লাহ টুকু পানিসম্পদ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। টুকুকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি নাম ব্যবহার করে হজে পাঠানোর জন্য টাকা চেয়ে প্রতারণার বিষটি প্রকাশ পায় চলতি মাসের শুরুতে। প্রতিমন্ত্রীর অনুসারী চারজন দলীয় নেতা গত ৪ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চার থানায় পৃথক চারটি অভিযোগ দেন।

নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
৭ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
১৬ মিনিট আগে
সিলেটের দক্ষিণ সুরমায় ব্রাজিলের পতাকা-টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কুচাই পশ্চিমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টার পর দুই শিশুসন্তানসহ ৯ জন ব্যক্তি দুই দিন ধরে শূন্যরেখার কাছে মানবেতর অবস্থায় রয়েছেন। বিজিবি তাঁদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি আর বিএসএফও ফিরিয়ে নেয়নি। ফলে নারী-শিশুসহ এসব মানুষ অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।
২৭ মিনিট আগে