পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাতে তৈরি অস্ত্রসহ রাব্বি মীর (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের খালগোড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাব্বি ওই ইউনিয়নের খালগোড়া বাজারের সোহেল মীরের ছেলে এবং রাঙ্গাবালী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, লম্বা একটি রডের সঙ্গে চেইন স্প্রোকেটস ঝালাই করে এই অস্ত্রটি বানায় রাব্বি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খালগোড়া খেয়াঘাট এলাকায় তার বাবার চায়ের দোকান থেকে রাব্বিকে আটক করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘রড এবং চেইন স্প্রোকেটস দিয়ে এটি বানানো হয়েছে। সেটি দিয়ে নাকি মানুষকে সে ভয়ভীতি দেখায়, এমন অভিযোগে তাকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে