
বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করে সরকার নির্ধারিত দামে বিক্রি করেছে প্রশাসন। গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি এলাকায় সিদ্দিকুর রহমান মোল্লার দোকানে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এ অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিকুর রহমান মোল্লার মালিকানাধীন মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছে অবৈধভাবে মজুত করা ২ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী এই ডিজেল মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালত তা জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেন। এ ছাড়া ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ ডিজেল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া হয়েছে। জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে