
বরিশালের মুলাদীতে হাতের টানেই একটি সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কের কাজ বন্ধ করে দেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে সদর ইউনিয়নের কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি করছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম।
কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার বলেন, প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়। কিন্তু কম বিটুমিন ব্যবহারের কারণে শিশুদের হাতের টানেই পিচ উঠে যাচ্ছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে কাজ বন্ধ করে দেন।
তবে ঠিকাদার মো. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মূল ঠিকাদারের কাছ থেকে কাজ নিয়ে নিয়ম মেনেই সড়কের কাজ করা হচ্ছে। নিম্নমানের কাজ করার কোনো সুযোগ নেই। কাজের মান নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ল্যাব রয়েছে। তিনি আরও বলেন, সড়কে পিচ ঢালাইয়ের পর পূর্ণাঙ্গ ‘কিউরিং’ হতে অন্তত ৮ থেকে ১০ দিন সময় লাগে। গত বুধবার পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কিছু অংশে পিচ ঢালাই করা হয়েছে। একটি মহল ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে পিচ তুলে ভিডিও করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এ বিষয়ে মুলাদী উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, পাইতিখোলা থেকে কুতুবপুর সড়কের কাজ সন্তোষজনক হলেও কিছু লোক কাজের বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে