
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত বর্জনের ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। তাঁরা বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও এজলাস ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজুসহ ৬৫ জন আওয়ামীপন্থী আইনজীবী এ প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদেকুর রহমান লিংকনের একক সিদ্ধান্তে কোর্ট বর্জন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং এজলাস ভাঙচুরের তীব্র প্রতিবাদ করছি।’
পাশাপাশি সাধারণ আইনজীবীদের মতামত উপেক্ষা করে এস এম সাদেকুর লিংকনের একক সিদ্ধান্তে আদালত বর্জনের ঘোষণায় আইনজীবীরা একমত নন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস গত সোমবার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তাঁকে জামিন দেওয়ার প্রতিবাদে পরদিন (মঙ্গলবার) বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন ও বিক্ষোভ করেন।
পরে তাঁরা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। এর নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদেকুর রহমান লিংকন। তাৎক্ষণিক এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এরপর বুধবার ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। ওই মামলায় অ্যাডভোকেট লিংকনকে গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে