
নিরাপদ মহাসড়কের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে বেশ কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
কর্মসূচির কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হকসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রিজ বা স্পিডব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে ও দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তাঁরা জানান, আগামী তিন দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আন্দোলনকারীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে